Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী - Chief TV

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  100 views
ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী - Chief TV

ছুটির দিন শনিবার প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টা ১০ মিনিটে তিনি উপস্থিত হন। সরকারি কাজের গতি বাড়াতে ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্তের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্যালয়ে পৌঁছে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল তার প্রথম ছুটির দিনের অফিস কার্যক্রম। এর আগে একই কার্যালয়ে তার মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়