Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / চাঁদাবাজি অপরাধ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে - Chief TV

চাঁদাবাজি অপরাধ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে - Chief TV

2026-02-26  ডেস্ক রিপোর্ট  169 views
চাঁদাবাজি অপরাধ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে - Chief TV

ঈদ উপলক্ষে নৌপথের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদের আগে ও পরে পাঁচ দিন সড়ক ও নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি থাকবে।

রাতে স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনে যাত্রীদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মোট ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ১৭ থেকে ২৪ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী যান ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে, যাতে যাত্রী পরিবহন স্বাচ্ছন্দ্য হয়।

তিনি আরও জানান, ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক যানজটমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তায় ট্রাফিক পুলিশ, নৌপুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv news chief tv