Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / চিলমারী টু রৌমারীর ব্রহ্মপুত্র নদীতে সেতুর দাবিতে গণস্বাক্ষর - Chief TV

চিলমারী টু রৌমারীর ব্রহ্মপুত্র নদীতে সেতুর দাবিতে গণস্বাক্ষর - Chief TV

2025-11-23  নুর আমিন মিয়া, চিলমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি  467 views
চিলমারী টু রৌমারীর ব্রহ্মপুত্র নদীতে সেতুর দাবিতে গণস্বাক্ষর - Chief TV

ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী এবং রাজিবপুরকে কুড়িগ্রাম জেলা শহরের সঙ্গে যুক্ত করতে রৌমারী-চিলমারী রুটে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের দাবিতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রৌমারী ফলুয়ারচর নৌ-ঘাট এলাকায় সকাল থেকে দিনব্যাপী চলে এ কর্মসূচি। এটি আয়োজন করে ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ।

জনমত ও গণস্বাক্ষরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন, এ জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাবো। এই সেতু হলে চার বিভাগের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। ঢাকার সঙ্গেও দূরত্ব কমে যাবে। এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হবে। গণস্বাক্ষর কর্মসূচিতে অসংখ্য মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, রৌমারী থেকে চিলমারী নৌ-পথে আসতে কয়েক ঘণ্টা সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকে, তখন পারাপারে ঝুঁকি থাকে। এ রুটে সেতু নির্মাণ হলে যাতায়াতে অনেক ভূমিকা রাখবে এবং সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব পাবে। তাই রৌমারী-চিলমারী সেতু বাস্তবায়ন দাবি জানাচ্ছি।

সেতুর দাবিতে বক্তব্য রাখেন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের এসএম মোমেন, নুর আলম খান হিরো, প্রধান সংগঠক মাজু ইব্রাহিম, মোস্তফা কামাল, মাহমুদুল হাসান মাসুদ, লিমন বাদশা, শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, প্রভাষক ফরিদ উদ্দিন ও নাজমুল আলাম প্রমুখ।


Share: