Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / বন্দিদের সাধারণ ক্ষমা! - Chief TV

বন্দিদের সাধারণ ক্ষমা! - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  203 views
বন্দিদের সাধারণ ক্ষমা! - Chief TV

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাধারণ ক্ষমার প্রস্তাব ঘোষণা করেছেন, যার ফলে দেশটিতে শত শত বন্দি মুক্তি পেতে পারেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর এই পদক্ষেপটি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। খবর আল জাজিরা থেকে জানা গেছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে দেলসি রদ্রিগেজ বলেন, “১৯৯৯ সাল থেকে বর্তমান পর্যন্ত রাজনৈতিক সহিংসতার সঙ্গে যুক্ত সকল কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে আমরা সাধারণ ক্ষমার আইন প্রণয়ন করছি।” এই প্রস্তাবিত আইন দ্রুত পর্যালোচনার জন্য জাতীয় পরিষদে উপস্থাপন করা হবে।

একই সঙ্গে তিনি কারাকাসের কুখ্যাত গোয়েন্দা আটক কেন্দ্র এল হেলিকোয়েদে বন্ধ করার ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে এই এলাকা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র হিসেবে পুনঃউন্নয়ন করা হবে।

মানবাধিকার সংগঠন ফোরো পেনাল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এটিকে ভেনেজুয়েলার মানবাধিকারের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেছে।


Share: