Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / অপরাধ / বকশিগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV

বকশিগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV

2026-02-17  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  298 views
বকশিগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV

বকশিগঞ্জ উপজেলার পৌর এলাকার পাখিমারা গ্রামে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ইদ্রিস আলীর নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তার স্ত্রী সখিনা আক্তার ও মেয়ে জান্নাতুল ফেরদৌসী ইভা।

তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মতিউর ধলাবাবু ও কাশেম গং তাদের জমি দখলের চেষ্টা করছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং অসদাচরণ করছে। তাদের আশঙ্কা, বিবাদীরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।

এ ঘটনায় ইদ্রিস আলীর ছেলে জুবাইদ হাসান বাদী হয়ে বকশিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ