Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান - Chief TV

বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান - Chief TV

2026-01-14  ডেস্ক রিপোর্ট  244 views
বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান - Chief TV

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। উভয়ের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, আজ সকালে তাদের গায়েহলুদের আয়োজন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই বিয়ের ফটোশুটের অর্ধডজন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাফসান সাবাব। ছবিগুলোর ক্যাপশনে সবার কাছে আশীর্বাদ কামনা করে তিনি লিখেছেন,
‘আমাদের নতুন জীবনের পথে পা রাখার এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ কামনা করছি—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে।’


Share: