Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / অপরাধ / বিজিবির অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ - Chief TV

বিজিবির অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  174 views
বিজিবির অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ - Chief TV

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাড়ি সীমান্তে পৃথক অভিযানে মোট ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় বছির আহম্মেদ (৫০) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাইশফাড়ি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস এবং শনিবার ভোরে ঘুমধুম সীমান্ত থেকে আরও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি কক্সবাজারের উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ