Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / বেকারদের কর্মসংস্থানে অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম - Chief TV

বেকারদের কর্মসংস্থানে অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম - Chief TV

2026-05-26  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  102 views

কাজিপুরে বেকারদের কর্মসংস্থানে অনন্য অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম  ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম

এ কর্মসংস্থান সৃষ্টি করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম।  তাদের প্রতিষ্ঠিত ফ্যাক্টরিতে বর্তমানে কাজিপুরে হাজার হাজার কর্মী কাজ করছেন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে কাজিপুর অঞ্চলে বেকারত্ব একটি বড় সমস্যা ছিল। কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম উদ্যোগে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠান এলাকার অসংখ্য যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ফলে অনেক পরিবারে এসেছে স্বচ্ছলতা এবং অর্থনৈতিক উন্নয়ন।

ফ্যাক্টরিগুলোতে কাজ করা শ্রমিকরা জানান, তারা নিয়মিত কাজের সুযোগ পাওয়ায় পরিবার নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন। একই সঙ্গে স্থানীয় বাজার ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে।
এলাকাবাসীর ভাষ্য, “কাজিপুরের মানুষ কোনোদিনও তাদের এই অবদান ভুলতে পারবে না।” অনেকে মনে করছেন, এ ধরনের শিল্প উদ্যোগ আরও বাড়লে এলাকায় বেকারত্ব অনেকাংশে কমে আসবে।

সচেতন মহল বলছে, দেশের উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কাজিপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম সেই উদাহরণই তৈরি করেছেন।


Share: