Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / বদলগাছীতে মুদি দোকানের পাশে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার - Chief TV

বদলগাছীতে মুদি দোকানের পাশে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার - Chief TV

2026-02-12  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  105 views
বদলগাছীতে মুদি দোকানের পাশে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার - Chief TV

নওগাঁর বদলগাছী উপজেলার একটি মুদি দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঝাড়ঘরিয়া গ্রামে জনৈক সম্পদ সরদারের মুদি দোকানের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের ডিএডি আশরাফুল আলম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর কাগজের কার্টনে রাখা ৬টি ককটেল, ৪টি পেট্রোল বোমা এবং বোমা তৈরির ৪০০ গ্রাম রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।

ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পাশের গলিতে সন্দেহজনক কিছু বস্তু পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীগুলো মুদি দোকানের পূর্ব পাশের সরিষা ক্ষেতে ফাঁকা স্থানে নিয়ে নিরাপদে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।


Share: