Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Chief TV

বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Chief TV

2026-04-09  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  101 views
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Chief TV

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পাশাপাশি তিনটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও ঘরবাড়ি রক্ষা পায়।


Share: