Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ. লীগ: রাষ্ট্রপতি - Chief TV

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ. লীগ: রাষ্ট্রপতি - Chief TV

2026-03-12  ডেস্ক রিপোর্ট  202 views
বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ. লীগ: রাষ্ট্রপতি - Chief TV

আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। তিনি জানান, সরকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করছে।

মো. সাহাবুদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাইয়ের শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা কার্যক্রমের বিষয়ও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন এবং মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে তথ্য তুলে ধরেন।

কৃষি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।


Share: