Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / স্বাস্থ্য / বাবার পথ ধরে ছেলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী - Chief TV

বাবার পথ ধরে ছেলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী - Chief TV

2026-02-19  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  272 views
বাবার পথ ধরে ছেলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছে। প্রায় ৪৮ বছর আগে যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, তারই ছেলে এবার একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সিরাজগঞ্জ–৬ আসনের সংসদ সদস্য ডা. এম. এ. মুহিত নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব নেওয়ার দিন মন্ত্রণালয়ের নামফলকে নিজের বাবা ডা. এম. এ. মতিন–এর নাম দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই নাম শুধু তার বাবার পরিচয় নয়, বরং তার জন্য বড় দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক। মুহূর্তটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তা প্রশংসা করেন।

উল্লেখ্য, ডা. এম. এ. মতিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। এবার তার ছেলে ডা. এম. এ. মুহিত প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।


Share: