লেখক: মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ
মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ
Posts by মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ:
তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশের লক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলায় "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং পুশইনের ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে গোপনে এক পরীক্ষার্থীর তিনটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই গৃহবধূকে অপহরণ, গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে মোঃ শাহাদাত আলী (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের মধুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে।
পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া আজ মাদক ও অনলাইন জুয়ার আসর । বিশেষ করে ভজনপুর এলাকা যেন নীরবে পরিণত হয়েছে । যেখানে প্রতিদিন বিস্তার ঘটছে অনলাইন ক্যাসিনো, জুয়া ও মাদকের অপ্রতিরোধ্য নেটওয়ার্ক।