Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু - Chief TV

আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু - Chief TV

2026-02-16  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  140 views
আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু - Chief TV

ঠাকুরগাঁওয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত ভোরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, গভীর রাতে পুলিশ দল অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করে। এ সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
 
 

Share: