Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / আক্কেলপুরে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু - Chief TV

আক্কেলপুরে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু - Chief TV

2026-03-11  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  375 views
আক্কেলপুরে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে কাজে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুককের মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার(১১মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকার দক্ষিণ দিকে ঘটেছে।

নিহত যুবক লিমন হোসেন (২০) ওই এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী একটি মুরগির খামারে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন প্রতিদিনের ন্যায় কানে হেডফোন লাগিয়ে রেল লাইনের উপর দিয়ে সকাল পৌনে নয়টার দিকে খামারে কাজ করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।

এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি রেললাইন থেকে ছিটকে পাশে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি রেললাইন থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, কানুপুর হালির মোড় এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: