দেশের স্বাস্থ্যসেবাকে তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যাবিশিষ্ট সব হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
একই সাথে কিডনি রোগীদের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষকে আর ডায়ালাইসিসের মতো জরুরি চিকিৎসার জন্য ঢাকামুখী হতে না হয়।
শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাধারণ মানুষের স্বাবলম্বী ও গতিশীল জীবন নিশ্চিত করতে সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সামাজিক সহায়তা প্রদানও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা এবং উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার।

এছাড়া মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।