Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ১২ তারিখে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে - Chief TV

১২ তারিখে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে - Chief TV

2026-02-01  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  120 views
১২ তারিখে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে - Chief TV

রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথসভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ বলেছেন,
“১২ তারিখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে।”

রোববার বিকেলে কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

রংপুর–৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এটিএম আযম খান।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা কাউনিয়ার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সাইদুল ইসলামসহ জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।


Share: