Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত , ৯০০ রোগীকে সেবা - Chief TV

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত , ৯০০ রোগীকে সেবা - Chief TV

2026-07-13  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  26 views
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত , ৯০০ রোগীকে সেবা - Chief TV
সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) তাড়াশ পৌর সদরের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে তাড়াশ ও আশপাশের এলাকার প্রায় ৯০০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ১২০ জন দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন ও ছানি অস্ত্রোপচারের জন্য বগুড়ার গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফতি মো. শরিফুল ইসলাম জানান, অস্ত্রোপচার ছাড়াও রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চশমা এবং যাতায়াতসহ সংশ্লিষ্ট সকল ব্যয় সংস্থার পক্ষ থেকে বহন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মো. আসিফ নেওয়াজ, খন্দকার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ ধরনের মানবিক উদ্যোগে এলাকার অসহায় ও স্বল্প আয়ের মানুষ বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share: