Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / বাউফলে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন - Chief TV

বাউফলে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন - Chief TV

2026-01-24  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  237 views
বাউফলে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন - Chief TV

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার রাতে কেশবপুর ইউনিয়নের বাজেহমল গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে রান্নাঘরে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ঘরে। দুইটি ঘরই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন অপর একটি ঘরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আলিম সিকদার বলেন, “আমার মা অসুস্থ। তার চিকিৎসার জন্য এলাকার বাইরে অবস্থান করছি। বাড়িতে স্ত্রীসহ অন্য সদস্যরা ছিলেন। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরেছি। একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এবিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


Share: