Author: জোবায়ের সিকদার,ঢাকা প্রতিনিধিঃ
জোবায়ের সিকদার,ঢাকা প্রতিনিধি
Posts by জোবায়ের সিকদার,ঢাকা প্রতিনিধিঃ:
বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার, যাতে মেঘ জমলে কৃষকরা নিরাপদ আশ্রয় নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ শেষ অনেক আগেই। আগামী ১২ মাসের মধ্যে অপারেশনাল কার্যক্রমে আসবে। ডিসেম্বরে উদ্বোধনের চেষ্টা থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে সংসদ অধিবেশনে এক নোটিশের জবাবে এমনটা জানান তিনি।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারির পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ সদ