ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজধানীর ধানমন্ডি এলাকায় বহুতল ভবনের ওপর থেকে পড়ে রিফা ওরফে রিক্তা (১১) নামে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যমজ কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে রিনা খাতুন নামে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন এবং যৌতুক দাবির অভিযোগ এনে বিচার দাবি করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই জোয়ারে শামিল হয়েছেন পাকিস্তানের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারাও। প্রিয় দল ও পছন্দের ফুটবলারের প্রতি সমর্থন জানাতে কেউ জড়িয়েছেন দলের জার্সি, আবার কেউ হাতে তুলেছেন জাতীয় পতাকা।
মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে ইরাকে নতুন গোপন সেল গঠন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব সেল প্রতিষ্ঠিত মিলিশিয়া নেটওয়ার্কের বাইরে থেকে পরিচালিত হচ্ছে, যাতে তাদের কার্যক্রম সহজে শনাক্ত করা না যায়। ইরাকের একাধিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হতে চায় ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো জানিয়েছেন, চূড়ান্ত চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফ্রান্স সম্মতি দেবে না।
নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের কাজে ব্যবহৃত মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান আপসহীন। বর্তমান সরকার প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে না বলেই এনসিপি মাঠে নেমেছে। জনগণের মতামত ও অংশগ্রহণকে উপেক্ষা করা হলে যে কোনো সরকারের জন্য রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় এক নারীর ওপর স্বামীর কথিত নৃশংস নির্যাতনের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, স্বামী তার স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর, মাথা ন্যাড়া করা, মুখে কালি ও ইঞ্জিন অয়েল মাখিয়ে অপমান করার পাশাপাশি সন্তানদের সামনেই তাকে জোরপূর্বক প্রস্রাব পান করাতে বাধ্য করেছেন।
দেশের শিশুস্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনার হাসপাতাল দুটি আগামী আগস্টের শুরুতেই উদ্বোধনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়ের প্রতি সম্মান না থাকলে গণতন্ত্রের দাবিদার হওয়া যায় না। তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতাতেই দেশে ২০২৬ সালের নির্বাচন সম্ভব হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ায় তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।