ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
জলাবদ্ধতা কারণে কষ্টের শিকার হওয়ার চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব, এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার।
নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়নপুরে বহুল আলোচিত নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক শিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত।
সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল শিকার নিষিদ্ধ হরিণের মাংস রান্না। বিষয়টি জানার পর স্থানীয় এলাকাবাসী সেখানে এগিয়ে গেলে রান্না করা হরিণের মাংস ফেলে ভোঁ দৌড় দেন আয়োজকরা। পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা মঙ্গলবার রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রজেক্টের বাসা থেকে প্রায় ১০ কেজি রান্না হরিণের মাংস জব্দ করে
রাজবাড়ীর সদর উপজেলায় এক মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ঢাকার নিউমার্কেট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে নিহত ব্যক্তি তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ।
ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’ বা ক্লাউডবার্স্টের ঘটনা ঘটেছে। স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণে এক ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন।
পারমাণবিক শক্তি মানেই ভয়ানক অস্ত্র, ধ্বংস এবং বিস্ময়কর ও ভীতিকর এক শক্তি মনে করে থাকেন অনেকে। কিন্তু বর্তমান বিশ্বের আধুনিকায়নে এবং প্রযুক্তির বিকাশে সর্বক্ষেত্রে ব্যাপকভাবে কার্যকর পারমাণবিক শক্তি। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে গোটা বিশ্বে এটি খুবই কার্যকরী একটি উৎস। তবে, এর সংবেদশীলতাও রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি পারমাণবিক স্থাপনা নির্মাণে পেরোতে হয় নিরাপত্তামূলক নানা ধাপ।
স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি করপোরেশন এবং জেলা পরিষদ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই প্রায় সবগুলো প্রতিষ্ঠান অভিভাবকশূন্য হয়ে যায়। অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় প্রশাসন দিয়েই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কুমিল্লার আলোচিত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) হত্যাকাণ্ড ঘিরে শোক ও ক্ষোভে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। পৈচাশিক এ হত্যার কারণ এখনো অজানা থাকায় পরিবার ও স্বজনদের পাশাপাশি নগরীর সর্বস্তরের মানুষের মধ্যে প্রশ্ন- কেন তাকে হত্যা করা হলো?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেফতার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দেশের নারীদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি রান্নার সুবিধার জন্য এলপিজি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে জিয়াউর রহমানের উন্মোচিত নামফলকের পাশেই উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের সাতটি জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় সর্বোচ্চ ৫ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-