Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / আমিনুলের স্বপ্ন - Chief TV

আমিনুলের স্বপ্ন - Chief TV

2026-02-23  ডেস্ক রিপোর্ট  212 views
আমিনুলের স্বপ্ন - Chief TV

দেশের সব স্কুলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল হক

রোববার জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, খেলাধুলাকে তৃণমূল পর্যায় থেকে জনপ্রিয় করতে সরকার কাজ করছে। স্কুল পর্যায়ে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আরও কয়েকটি খেলাকে বাধ্যতামূলক করার বিষয়েও ভাবা হচ্ছে।

সভায় সাংবাদিকরা জেলা পর্যায়ে ক্রীড়া বাজেট বৃদ্ধি, স্টেডিয়ামের উন্নয়ন, মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম শক্তিশালী করা এবং ফেডারেশনগুলোর কার্যকারিতা মূল্যায়নের প্রস্তাব দেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে শুটিং, আর্চারি ও হকির মতো খেলায় বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে, যার ফলে ভবিষ্যতে ক্রীড়াবিদরা আর্থিকভাবে আরও নিরাপদ হতে পারবেন।


Share: