Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / ৬ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ এগিয়ে শিবির - Chief TV

৬ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ এগিয়ে শিবির - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  137 views
৬ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ এগিয়ে শিবির - Chief TV

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের ফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগের ফল ঘোষণা করা হয়। পরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফলাফলও প্রকাশ করা হয়।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম। ছয় কেন্দ্র মিলিয়ে তিনি মোট ৫৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছয়টি কেন্দ্রেই এগিয়ে আছেন অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ। তার মোট প্রাপ্ত ভোট ৫৭৭। বিপরীতে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শীর্ষে রয়েছেন অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। একই পদে তার প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিলের প্রাপ্ত ভোট ৪৭২।

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলেও তা অল্প সময়ের মধ্যেই স্থগিত হয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা বিরতির পর মধ্যরাতে পুনরায় ভোট গণনা কার্যক্রম শুরু হয়।


Share: