Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ৫০ অসহায় পরিবারের পাশে `বিন্দু থেকে বৃত্ত' - Chief TV

৫০ অসহায় পরিবারের পাশে `বিন্দু থেকে বৃত্ত' - Chief TV

2026-03-01  নুর আমিন মিয়া, চিলমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি  140 views
৫০ অসহায় পরিবারের পাশে `বিন্দু থেকে বৃত্ত' - Chief TV

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম ভদ্রপাড়া গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক সংগঠন `বিন্দু থেকে বৃত্ত’–এর ব্যবস্থাপনায় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করে পশ্চিম ভদ্রপাড়া গ্রামের ৫০টি অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। প্রতিটি পরিবারকে ১ কেজি বুট, ৫০০ গ্রাম চিনি ও ২০০ গ্রাম বুন্দিয়া প্রদান করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি মো. মামুনুর রশীদ (মাছুম), সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম (সবুজ), সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম (রমু) এবং সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. মামুনুর রশীদ বলেন, “রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যের মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি কিছু পরিবারের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা যুবকদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


Share: