Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / ১৭ বছর আগের গণধর্ষণের মামলায় ৪ ‎যুবকের যাবজ্জীবন - Chief TV

১৭ বছর আগের গণধর্ষণের মামলায় ৪ ‎যুবকের যাবজ্জীবন - Chief TV

2026-02-22  ডেস্ক রিপোর্ট  114 views
১৭ বছর আগের গণধর্ষণের মামলায় ৪ ‎যুবকের যাবজ্জীবন - Chief TV

ঢাকার কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকায় ২০০৯ সালের এক গণধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল‑৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিজাম ও মনির হোসেন ওরফে সেন্টু। আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। তাদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অন্য তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় এক তরুণীকে জোর করে নৌকায় তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই মামলা করেন।

তদন্ত শেষে ২০১০ সালে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।


Share: