Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ১৫ বছর পর ছাত্রদলের প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত- Chief TV

১৫ বছর পর ছাত্রদলের প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত- Chief TV

2025-10-21   268 views
১৫ বছর পর ছাত্রদলের প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত- Chief TV

বগুড়ার ধুনট উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রশিদ সন্ধান সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ।

‎জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল ছিল প্রাণবন্ত ও উদ্দীপনায় পরিপূর্ণ। ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে বক্তব্য দেন জিন্নাহুর রহমান রাকিব, আশিকুল কবির তালুকদার, মিশুক বাবু, সম্রাট তালুকদার, বদিউজ্জামান তমাল ও আলম। তারা সবাই ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ১নং সহ-সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ, মামদুর রহমান সানজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা রকিব, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আহসান হাবীব, জিয়াউর হক মিথুন, যুগ্ম সহ-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান মিয়া, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক আজিজুল ইসলাম শাকিল, সরকারি কলেজের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি।

‎বক্তারা বলেন, “ছাত্রদল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে। আগামী দিনে নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে ছাত্রদলকেই দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”

‎সম্মেলনে প্রার্থী ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন, জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম রতন, মিনু, আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এই সম্মেলনের মাধ্যমে ধুনট উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।


Share: