জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আবারও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
দীর্ঘ সাত বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। আগামী ৮ই আগস্ট এফডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে প্রযোজকদের মধ্যে ফিরেছে উৎসবের আমেজ।
বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত এক পুলিশ সদস্যের মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় দীর্ঘ ৫৩ দিন পর স্বস্তির খবর মিলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জয়পুরহাট থেকে কিশোরী তাছনিয়া রানা তামান্না (১৬)কে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে প্রভাব বিস্তার ও প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১টি কক্ষের মালামাল পুড়ে গেছে। বুধবার ভোরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া এবং মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় একটি মসজিদের কক্ষ থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে জোড়ামতল বাংলাবাজার রাজা মিয়া সওদাগার জামে মসজিদের দোতলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সংঘর্ষে দক্ষিণ লেবাননে ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে হাজারো পরিবার তাদের বসতভিটা হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেকের জন্য নিজ এলাকায় ফিরে যাওয়ার পথ খুললেও ফিরে যাওয়ার মতো কোনো ঘর আর অবশিষ্ট নেই।
চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বুলেট ট্রেনে করে তিনি চীনের রাজধানীর পথে যাত্রা করেন।
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুর রহমান শুভ্রসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সংশ্লিষ্ট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
দীর্ঘ সাত বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
পরিদর্শনকালে পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহরিয়ার কবির তাঁকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, আধুনিক পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শোরুম, কর্পোরেট কার্যক্রম এবং বিভিন্ন গৃহস্থালি ও ইলেকট্রনিক্স পণ্যের সংগ্রহ ঘুরে দেখেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’ ব্যবহারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।