ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে ইসলামী ব্যাংক পিএলসির জয়পুরহাট শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে সচেতন গ্রাহক ফোরাম। কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে তারা এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কটের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে দাবিদাওয়া আদায়ের আন্দোলনে অংশ নেওয়া গ্রাহকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।