চার দিন যাবৎ উৎপাদন বন্ধ এশিয়া মহাদেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও তীব্র উত্তেজনা। বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় ধরা পড়েছেন অন্তত ৪৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে রয়েছেন ১৫ জন নারী ও ১১ জন শিশু।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধা’ নামের একদল দর্শকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদরের বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলীর সহধর্মিনী দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বুরুরবাড়ি গ্রামের চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: শামিমা সুলতানা (৪৫) বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাই যোদ্ধার নাম বাতিল করেছে সরকার। এ বিষয়ে বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খুলনায় নতুন কারাগার নির্মাণ প্রকল্প ঘিরে বেরিয়ে এসেছে লুটপাটের এক ‘মেগা’ কাহিনি। বালু সরবরাহ থেকে শুরু করে জমি অধিগ্রহণ পর্যন্ত—সব ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজে দুই কোটি ৬৬ লাখ ১৯২ দশমিক শূন্য আট ঘন মিটার বালু ফেলেছেন ঠিকাদার বুরুজ। বুরুজের মৃত্যুর পর অবশিষ্ট অংশের কাজ নেয় এস এন বিল্ডার্স।
বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের পাঁচজন আহত হয়েছে।
আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক এ বছর ১০ বিঘা জমিতে ডায়মন্ড ও স্টিক জাতের আলু চাষ করেছিলেন। সব মিলিয়ে তার জমিতে ১ হাজার মণ আলু উৎপাদন হয়েছিল। তিনি মৌসুমের শুরুতে তিনি প্রতিমণ আলু ৪৭০ থেকে ৪৮০ টাকায় ৭৫০ মণ আলু বিক্রি করেছিলেন। তখনই তিনি ৯০ হাজার টাকা লোকসান গুনেছিলেন।