Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / মাদকবিরোধী অভিযানে তিনজনের এক মাসের কারাদণ্ড -Chief TV

মাদকবিরোধী অভিযানে তিনজনের এক মাসের কারাদণ্ড -Chief TV

2026-07-13  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  31 views
মাদকবিরোধী অভিযানে  তিনজনের এক মাসের কারাদণ্ড -Chief TV
ঠাকুরগাঁও, ১৩ জুলাই: ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— আরমান (৩১), বকুল মিয়ার ছেলে; রিফাত (২৬), লিয়াকত আলীর ছেলে; এবং রুবেল (২৪), স্বপন মিয়ার ছেলে। তাঁদের সবার বাড়ি বরুনাগাঁও এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত মাদক-সংক্রান্ত অপরাধে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Share: