Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / ছাগলের ঘাস আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত - Chief TV

ছাগলের ঘাস আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত - Chief TV

2025-11-23  ডেস্ক রিপোর্ট  215 views
ছাগলের ঘাস আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত - Chief TV

মাদারীপুরে ছাগলের জন্য ঘাস আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আছুরা বেগম (৫৫) একই উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেল ৩টার দিকে মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ছাগলের জন্য ঘাস আনতে তিনি রেললাইন পার হচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, তখনই দুর্ঘটনাটি ঘটেছে।

মাদারীপুরের শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।


Share: