Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, পুড়ল ৫০ ঘর - Chief TV

টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, পুড়ল ৫০ ঘর - Chief TV

2026-04-06  ডেস্ক রিপোর্ট  164 views
টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, পুড়ল ৫০ ঘর -  Chief TV

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৫০টি ঘর। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বস্তির বিভিন্ন ঘরে। স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির কমপক্ষে ৫০টি ছোট বড় ঘর পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।
 


Share: