Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / তারেক রহমানের নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে - Chief TV

তারেক রহমানের নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে - Chief TV

2026-01-19  ডেস্ক রিপোর্ট  235 views
তারেক রহমানের নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে - Chief TV

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা যেন সম্পূর্ণ নিখুঁত হয়, কোনো ফাঁকফোকর থাকা উচিত নয়। তিনি বলেন, নিরাপত্তা যেন “বেহুলার বাসরঘরের মতো কোনো ছিদ্রবিহীন” থাকে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় মহিলা কলেজের পাশে ‘আমরা বিএনপির পরিবার’-এর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের স্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রিজভী সাংবাদিকদের এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নানা সংবাদ প্রকাশ হয়েছে। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন এবং বারবার বলেছি—সরকারকে চেয়ারম্যানের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। আপাতদৃষ্টিতে আমরা সেই উদ্যোগ যথেষ্ট দেখছি না।”

তিনি আরও উল্লেখ করেন, “আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে চেয়ারম্যানের অঙ্গীকার অনুযায়ী প্রতিটি শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এই মহিমান্বিত আত্মদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি তাঁদের পাশে থাকবে।”


Share: