জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউট কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ বছরের (২০২৬) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।