টাঙ্গাইলের মধুপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় জয় নামের ২২ বছর বয়সী এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের তেঁতুলতলা নামক স্থানে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ১২ টার দিকে সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামে ওই ঘটনা ঘটে।
সাভারের আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হওয়া ব্যবসায়ী মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়া এলাকার সিদ্দিক ভেণ্ডার বাড়ির বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে আশুলিয়ায় ভাড়া বাসায় থেকে স্টক লটের ব্যবসা করতেন তিনি।
হবিগঞ্জের বাহুবলে নিজেদের নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইনউদ্দিন (৫০) ও তার ১৭ বছর বয়সী ছেলে রাশেদ মিয়া। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সেলিনা বেগম(৩০) নামের এক গৃহবধূও গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নামার মুখে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার দেশটির পুলিশ প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ড রাজেন্দ্র বাটি (ডেবরা) গ্রাম থেকে চিকলা বলাক্ষেত্র গ্রাম পর্যন্ত।
নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে রাফিদ রহমান কাব্য (১৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হৃদয় রায় (২৫) নামের এক যুবকের।
আজ (২৫ নভেম্বর ২০২৫) মঙ্গলবার সকাল আনুমানিক ১০:৪০ মিনিটের সময় শেরপুর থেকে ছেড়ে আসা হক
নওগাঁর ধামইরহাটে বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে