Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং যাত্রাপুর বাজার আউটলেটের শুভ উদ্বোধন - Chief TV

প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং যাত্রাপুর বাজার আউটলেটের শুভ উদ্বোধন - Chief TV

2026-01-04  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  201 views
প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং যাত্রাপুর বাজার আউটলেটের শুভ উদ্বোধন - Chief TV

আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রাপুর বাজারে প্রাইম ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল এক অনাড়ম্বর  আয়োজনের মাধ্যমে যাত্রাপুর বাজার আউটলেটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কাজী হাবিবুর রহমান মাস্টার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক, জনাব অশিষ অধিকারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং কুমিল্লা শাখার এরিয়া ম্যানেজার, জনাব জাহাঙ্গীর রহমান জয়, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব আবু কাউসার ভূইয়া, জনাব শফিকুল ইসলাম, জনাব মির্জা শহিদুল ইসলাম, জনাব আব্দুস সালাম ভূঁইয়া সেলিম, জনাব বাবুল মুন্সী, সৈয়দ তৈয়বুর রহমান, জানাব হাবিব ভূঁইয়া, জনাব আলাউদ্দিন সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রামীণ ও আধা-শহর এলাকার মানুষ সহজেই ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে, যা আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও জানান, এই আউটলেট থেকে হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, বিল পরিশোধসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে। ফলে এলাকার সাধারণ মানুষ কম খরচে ও স্বল্প সময়ে নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক উন্নতি এবং প্রাইম ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Share: