Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / অর্থনীতি / পেঁয়াজের দামে বড় লাফ- Chief TV

পেঁয়াজের দামে বড় লাফ- Chief TV

2025-11-03  ডেস্ক রিপোর্ট  245 views
পেঁয়াজের দামে বড় লাফ- Chief TV

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দামে হঠাৎ বড় উল্লম্ফন দেখা গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে এখন ১০০ টাকা ছাড়িয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০ থেকে ১০৫ টাকায়। গত বৃহস্পতিবার ও শুক্রবার পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম ছিল ৭২ থেকে ৮৫ টাকা। সরবরাহ কমে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই বাজারে এই বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে।

আড়তদারদের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, “বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। যে পরিমাণ পেঁয়াজ বাজারে আসছে, তা যথেষ্ট নয়। আমদানি কম হওয়া এবং পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় মজুদও কম এসেছে—এই কারণেই মোকামে দাম বেড়েছে।”

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, রবি মৌসুমের শুরু হয় অক্টোবরের মাঝামাঝি। কিন্তু এবছর পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় রোপণ শুরু হয়েছে কিছুটা দেরিতে। ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে। এ অবস্থায় সময়মতো আমদানি অনুমোদন না পেলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।


Share: