Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Chief TV

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Chief TV

2026-01-24  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  229 views
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  - Chief TV

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর–নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার উপজেলার সরদারপাড়া এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন আব্দুল জব্বার। পথে কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news নওগাঁ