Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও নারীসহ চারজন আটক - Chief TV

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও নারীসহ চারজন আটক - Chief TV

2026-02-01  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  110 views
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও নারীসহ চারজন আটক - Chief TV

নওগাঁ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার লেলিন, রুবেল, নয়ন ও শরীফা বেগম। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: