Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল - Chief TV

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল - Chief TV

2025-11-25  ডেস্ক রিপোর্ট  221 views
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল - Chief TV

পটুয়াখালীর গলাচিপায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের গলাচিপা উপজেলা শাখার সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নানা নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ়চিত্তে মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন।’

তিনি আরও বলেন, শারিরীক অসুস্থতায় তিনি এখন আইসিইউতে আছেন। তার সুস্থতা কামনায় আজ আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের নেতা মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা। 


Share: