Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শিক্ষা / কাউনিয়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার উদ্বোধন - Chief TV

কাউনিয়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার উদ্বোধন - Chief TV

2026-01-21   129 views
কাউনিয়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার উদ্বোধন - Chief TV

রংপুরের কাউনিয়া উপজেলায় টিএমএসএস পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা টিএমএসএস কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাউনিয়া উপজেলা টিএমএসএস শাখা প্রধান মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিডি (পিএইচই অ্যান্ড এসপি) সাজ্জাদ হোসেন এবং সহকারী পরিচালক (অপারেশন-৪ ডোমেইন), রংপুর মোহাম্মদ শাহীন মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জোনের (আরএইচও) আরাফাত হোসেন, দামুরচাকলা রিজিয়ন প্রধান রফিক আজির, পলাশবাড়ী, বিরামপুর ও জয়পুরহাট জোনের (আরএইচও) রেজওয়ানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শহিদার রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আকরাম হোসেন এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শেফালী বেগমসহ অন্যান্যরা।

এ কার্যক্রমের আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ প্রদান, মা ও শিশু, প্রসূতি ও প্রবীণদের সেবা প্রদান, নিরাপদ ও সুষ্ঠুভাবে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ, হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


Share: