Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত - Chief TV

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত - Chief TV

2026-01-25   209 views
কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত - Chief TV

রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার হলদিবাড়ী রেলগেটসংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশরাফুল আলম নয়নের মৃত্যু হয়।

নিহত আশরাফুল আলম নয়ন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। পারিবারিক সূত্র জানায়, মাত্র দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: