Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার - Chief TV

জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  221 views
জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার - Chief TV

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী বুধবার তাদের ইশতেহার ঘোষণা করবে। দলটি এই ইশতেহারকে ‘জনতার ইশতেহার’ হিসেবে পরিচয় দিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তাঁর জানান, ইশতেহার ঘোষণা অনুষ্ঠান হবে বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা।

এছাড়াও ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিকরা, পাশাপাশি রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।


Share: