Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / হাইমচরে ধানের শীষের গণসংযোগ ও পথসভা - Chief TV

হাইমচরে ধানের শীষের গণসংযোগ ও পথসভা - Chief TV

2026-02-03   115 views
হাইমচরে ধানের শীষের গণসংযোগ ও পথসভা - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক রোববার (২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।

পথসভায় তিনি বলেন, “ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে দুর্নীতি বন্ধ করা হবে। সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। সবাইকে সমান সুযোগ দেওয়া হবে এবং ইপিজেড স্থাপনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”

কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।


Share: