Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় কলেজছাত্র হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন ও লুটপাট - Chief TV

গাইবান্ধায় কলেজছাত্র হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন ও লুটপাট - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  83 views
গাইবান্ধায় কলেজছাত্র হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন ও লুটপাট - Chief TV
গাইবান্ধায় কলেজছাত্র ফাহমিদ রুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে সোমবার বিকেলে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে মামলার মূল অভিযুক্ত রাকিবের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। নিহত রুমন গাইবান্ধা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে রুমনের স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত জনতার একটি অংশ বাড়ির ভেতরে প্রবেশ করে লাঠি, শাবল ও রড দিয়ে বারান্দা, ছাদ, গ্রিল ও গেট ভাঙচুর করে।
 
এরপর ঘর থেকে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল বাইরে এনে রাস্তায় স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়, যে আগুনে দুটি মোটরসাইকেলও সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পৌঁছানোর আগেই মোটরসাইকেল দুটি পুড়ে যায়, তবে পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share: