Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / ধুনটে আবারও ভয়াবহ অগ্নিকান্ড - Chief TV

ধুনটে আবারও ভয়াবহ অগ্নিকান্ড - Chief TV

2025-11-21   233 views
ধুনটে আবারও ভয়াবহ অগ্নিকান্ড - Chief TV

বগুড়ার ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ২ টার দিকে উপজেলার গোসাইবাড়ী  ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রায় ১০ ঘন্টা আগে ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামের পল্লী চিকিৎসক মৃত আবুল হোসেনের তিন ছেলে সাইদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানার বাড়িতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অপরদিকে গোসাইবাড়ী  ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গোয়ালঘর ভস্মীভূত হয়ে ৩টি গরুর আংশিক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২ টার সময়  হঠাৎ করে পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলীর গোয়াল ঘরে অগ্নিকান্ড ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় আগুন পাশের টিনশেড দুটি ঘরে ছড়িয়ে পড়ে। ডাক চিৎকারে আশেপাশের মানুষ টিউবয়েল ও পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়।

ধুনট ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মাছুদ পারভেজ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনে। পরে আমরা গিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
 


Share: