Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / তথ্যপ্রযুক্তি / বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বাংলাদেশে - Chief TV

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বাংলাদেশে - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  194 views
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বাংলাদেশে - Chief TV

আজ সোমবার চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিটে গ্রহণ শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিটে শেষ হবে। তবে তখন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকায় এ দেশ থেকে এটি দেখা যাবে না।

এই সূর্যগ্রহণ আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল থেকে দেখা যাবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ তখন ঘটে, যখন চাঁদ পৃথিবী থেকে দূরে থাকায় সূর্যকে পুরো ঢাকতে পারে না। এতে সূর্যের চারপাশে আংটির মতো আলোর বলয় দেখা যায়।


Share: