Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / স্বাস্থ্য / আন্তর্জাতিক সম্মেলনে সম্মানিত ডা. মঞ্জুর এ খোদা - Chief TV

আন্তর্জাতিক সম্মেলনে সম্মানিত ডা. মঞ্জুর এ খোদা - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  33 views
আন্তর্জাতিক সম্মেলনে সম্মানিত ডা. মঞ্জুর এ খোদা - Chief TV

চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছেন বাংলাদেশের একমাত্র ইন্টারভেনশনাল রিউম্যাটোলজিস্ট ডা. মঞ্জুর এ খোদা।

ঢাকার কারওয়ান বাজারস্থ টিসিবি ভবন কনফারেন্স হলে আয়োজিত এক আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাধব কুমার নেপাল।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে দক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠা, সার্ক-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এবং সম্মেলনের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস।

আন্তর্জাতিক এই সম্মেলনে সম্মানিত অতিথি ও প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারতের সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা জজ সংগঠনের ভারত শাখার সভাপতি ইমতিয়াজ আলী শাহ, মালদ্বীপের বিচার বিভাগীয় প্রধান আমজাদ মোস্তফা, মালদ্বীপ পুলিশ বোর্ডের চেয়ারম্যান আহমদ শরীফ ।

এছাড়াও অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক বিচারক ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

চিকিৎসা বিজ্ঞানের মতো একটি মানবিক ও গুরুত্বপূর্ণ পেশায় বিশেষ অবদানের জন্য ডা. মনজুর এ খোদার এই প্রাপ্তি দেশের চিকিৎসা অঙ্গনের জন্য একটি গৌরবজনক স্বীকৃতি।


Share: